কুয়াকাটায় নৌ পুলিশ ও কোস্টগার্ডের অভিযানে জাটকাসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ
কুয়াকাটা নৌ পুলিশ ও কোস্টগার্ডের আলাদা অভিযানে জাটকা এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) কুয়াকাটা নৌ পুলিশের অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদের নির্দেশক্রমে এএসআই কামরুলের নেতৃত্বে নৌপথের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি বেড়জাল, ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৬ মণ জাটকা জব্দ করা হয়।
এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
অপরদিকে নিজামপুর কোস্টগার্ডের অভিযানে শুক্রবার সন্ধ্যায় হাজীপুর সেতুর টোল পয়েন্ট থেকে ঢাকাগামী চাকলাদার পরিবহন থেকে দুই মণ জাটকা জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় নৌ পুলিশের অফিসার ইনচার্জ ও নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার উভয়ই জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান। তাছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন যারা জাটকা নিধন করছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তারা।
শাফিন / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied