ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর কল্যাণপুর থেকে ৭০ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ২:৪৫
রাজধানীর কল্যাণপুর থেকে ৭০ লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-২ গ্রেফতার ব্যক্তির নাম,মোঃ আল-আমীন (৩২), পিতা-আব্দুর রহিম, জেলা- চাঁপাইনবাবগঞ্জ  র‍্যাব সূত্রে বলেন  শুক্রবার  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী ঢাকার মিরপুর মডেল থানাধীন, কল্যাণপুর খাজা সুপার মার্কেট এর সামনে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদক (হেরোইন) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত মাদকের চালানটি আটকের নিমিত্তে কল্যানপুর এলাকায় র‍্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গতকাল আনুমানিক দুপুর ১,০০ ঘটিকায় কল্যানপুর এলাকায়  সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা কালে সন্দেহভাজন একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। উক্ত ব্যক্তিকে আটক করে জানাযায় তার নাম আল-আমীন (৩২), পিতা-আব্দুর রহিম, জেলা- চাঁপাইনবাবগঞ্জ । সে নিজেকে  একটি দূরপাল্লার পরিবহনের ষ্টাফ বলে পরিচয় দেয়।
 
আটককৃত ব্যক্তিকে তল্লাশীকালে তার হাতে থাকা শপিংব্যাগের মধ্যে পলিব্যাগে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট খুলে ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ৭০,০০,০০০/= (সত্তর লক্ষ) টাকা । সে জানায় এই হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকায় নিয়ে এসেছে এবং দীর্ঘদিন যাবৎ সে এই মাদক ব্যবসার সাথে জড়িত।
 
আটককৃত ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে র‍্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলে র‍্যাব ২ এএসপি  ফজলু  সকালের সময়কে অবহিত করেন। এবিষয় র‍্যাব ২ কর্মকর্তারা আটককৃত আল-আমীন কে মিরপুর মডেল থানায় হস্তান্তর করেছেন সূত্রে জানা যায়   

শাফিন / শাফিন

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন