ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে তৈরি করে দেয়া হলো ভিক্ষুক নারীকে বাড়ি ও দোকান


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ৩:৫২
ফরিদপুরের এক অসহায় ভিক্ষুক নারীকে বাড়ি ও দোকান ঘর নির্মাণ করে দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ আর অগ্রণী ভূমিকায় দায়িত্ব পালন করেছেন জেলা পুলিশ সুপার মো .আলীমুজ্জামান ( বিপিএম, সেবা)। এর আগেও তার অগ্রণী ভুমিকায় তিনি একজন বীরাঙ্গনাসহ বেশ কয়েকজন অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করেছে,  যা করা হয়েছিল জেলা পুলিশের পক্ষ থেকে।
 
সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় ফরিদপুর শহরের লক্ষীপুর মডেল টাউন এলাকায় মাহফুজা বেগম নামে ওই অসহায় নারীর হাতে বাড়ির চাবি তুলে দেন পুলিশ সুপার মো আলীমুজ্জামান (বিপিএম, সেবা)।  জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে এই বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। বাড়ির সাথেই একটি দোকান ঘর নির্মাণ করে দেয়া হয়েছে, যাতে এই নারী ভিক্ষা না করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
 
এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. গাফফার হোসেন, পুলিশ লাইন্সের আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
ওই নারী মাহফুজা বেগম বাড়ি পেয়ে আবেগাপ্লুত হয়ে জানান, আমার এই খুশি প্রকাশ করার মতো না। সারা জীবন আমি এসপি স্যারের জন্য দোয়া করবো। তিনি জানান, তার স্বামী মৃত। একমাত্র ছেলে পঙ্গু হয়ে থাকায় কোনো কাজ করতে পারে না। তাই নিজেই ভিক্ষা করে সংসার চালাতেন মাহফুজা।
 
এ বিষয়ে  পুলিশ সুপার আলীমুজ্জামান জানান, পুলিশ জনগণকে নিয়ে কাজ করে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনেক মানবিক কাজ করে থাকে পুলিশ বাহিনী। আমরা জনগণের খুব কাছে যেতে চাই।

শাফিন / প্রীতি

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার