সোনারগাঁওয়ে কিশোরীকে অপহরণের দায়ে যুবলীগ নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কিশোরীকে অপহরণের দায়ে দেলোয়ার হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) রাতে জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত দেলোয়ার জামপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় অপহৃত কিশোরীর মা শিপা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত দেলোয়ার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
অপহৃত সুমাইয়ার মা শিপা বেগম জানান, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকার আমির হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। দেলোয়ার হোসেন আমির হোসেনে পূর্ব পরিচিত হওয়ার কারনে ওই বাড়িতে নিয়মিত যাতায়ত করতো। সেই সুযোগে সোমবার রাতে দেলোয়ার তার মেয়ে সুমাইয়া আক্তারকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। মেয়েকে বাসায় না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারেন দেলোয়ার হোসেন তার মেয়েকে নিয়ে উপজেলার মাঝেরচর এলাকায় অবস্থান করে। পরে তালতলা ফাঁড়ি পুলিশের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করা হয়। অপহৃত সুমাইয়া আক্তার টাঙ্গাইল জেলা পাইশানা গ্রামের হাসান মিয়ার মেয়ে। বর্তমানে সে তালতলা এলাকায় আমির হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রিজাউল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে মাঝের চর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণকারী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ পিয়াল জানান, অপহরণকারী যুবলীগ নেতা দেলোয়ারের কাছ থেকে সুমাইয়া আক্তার নামের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় সুমাইয়ার মা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেছেন। আসামী গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
শাফিন / প্রীতি
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ