ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হার্ট অ্যাটাক করে আসামির মৃত্যু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১-২-২০২২ বিকাল ৫:১৪
ফরিদপুরের ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকার্য চলাকালীন এক আসামি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। মৃত শাহজাহান মৃধা (৭০) জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর গ্রামের বাসিন্দা। তিনি একটি প্রতারণা মামলার আসামি ছিলেন।
 
শাহজাহান মৃধার আইনজীবী অ্যাডভোকেট মো. আবু জাফর জানান, গত বছর চরভদ্রাসনের মৌলভীরচর এলাকার বাসিন্দা দুলাল মিয়া বাদী হয়ে ৪ জনকে আসামি করে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন শাহজাহান মৃধা।
 
এই আইনজীবী আরো জানান, মঙ্গলবার ওই মামলার শুনানি ছিল। দুপুরের বিচারকার্য চলাকালীন এজলাসে মামলার সকল আসামি উপস্থিত ছিলেন। আদালত পরিচালনা করছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন। এ সময় হঠাৎ শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। পরে বিচারক তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
 
ফরিদপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. গণেশ কুমার আগরওয়ালা জানান, শাজাহান মৃধাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। তিনি জানান, হার্ট আট্যাক করে তার মৃত্যু হয়েছিল।

শাফিন / প্রীতি

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার