১২ দালাল সহ ডাক্তার গ্রেপ্তার
রাজধানীর শের ই বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারসহ ১২ দালালকে গ্রেপ্তার করেছে র্যাব-২
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও ডাক্তার সেজে চিকিৎসা দেওয়ার অভিযোগে তাদের কে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্বদেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান।
র্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলো- ভুয়া ডাক্তার রাসেল আহমেদ (৪০), আরিয়ান(২৬), তাজুল ইসলাম (২৬), ফারুক হোসেন(৪৫), সোহেব খান (৪৭), মো. রবিউল (৪২), আবুবকর সিদ্দিক (৪২), মোরশেদ আলম (৪৬), মোহাম্মাদুল হাসান আপেল (৩০), মিজানুর(২৫), আব্দুল আউয়াল (৫৬), নাজিবুল ইসলাম সানু (৩৫)।
অভিযানের বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন ভুয়া ডাক্তারসহ ১২ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে সবাইকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
অভিযানের বিষয়ে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, চলতি বছরের জানুয়ারি ৬ তারিখ শ্যামলীর প্রাণের বাংলাদেশ নামের একটি হাসপাতালের অনিয়মের কারণে একটি শিশু মারা যায়। সরকারি হাসপাতাল থেকে সোয়েব নামের এক দালাল তাদের কে ফুসলিয়ে ওই হাসপাতালে নিয়ে যায়। তাকে র্যাব গ্রেপ্তার করেছিল। কিন্তু সে জামিনে বেড়িয়ে আবারও একই পেশায় ফিরে দেশের প্রত্যন্ত এলাকা থেকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষদের ভালো চিকিৎসার কথা বলে নাম সর্বস্ব ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসার নামে এই সকল দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিতে নেওয়া হয়। গ্রেপ্তার দালালদের মধ্যে সোহেবের বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া পলাশ নামে অপর এক দালাল একটি মামলার পলাতক আসামি ছিলো। এছাড়া গ্রেপ্তার রাসেল আহমেদ পিপলস হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকের ভুয়া ডাক্তার পরিচয় রোগীদের চিকিৎসা দিতো। র্যাব সূত্রে আরো জানা যায় এ-সব দাললরা,বাবর রোড হুমায়ুন রোড এবং মুক্তিযোদ্ধা টাওয়ারের হাসপাতাল গুলো তে রোগীদের ভালো চিকিৎসার নামকরে ফুসলিয়ে নিয়ে যায় এবং একধরনের জিম্মি করে রোগীদের কাজ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। র্যাব -২ আরো বলেন দালালদের নিয়ন্ত্রণে রাজধানীতপ যে সকল হাসপাতাল রয়েছে তাদের ও নজরদারি করা হচ্ছে। তথ্য সূত্র র্যাব।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied