ফরিদপুরে মহাসমারোহে বট-পাকুড়ের বিয়ের দাওয়াত : দাওয়াত খেলো পাঁচশ মানুষ
ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর বাজারে মহাসমারোহে বটগাছ ও পাকুড়গাছের বিয়ে দেওয়া হয়েছে। এ উপলক্ষে গ্রামের প্রায় ৫ শত মানুষকে দাওয়াত করেও খাওয়ানো হয়েছে।বুধবার সন্ধ্যায় শুভলগ্নে শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। চলে রাত পর্যন্ত। গোধূলিলগ্ন ধরে পুরোহিত শ্যামল কুমার দাস মন্ত্র পড়ে বট গাছকে “বর” ও পাকুড় গাছকে “কনে” হিসেবে ধরে বিয়ের কাজ সম্পন্ন করেন। দয়ারামপুর বাজার কমিটির আয়োজনে বিয়ে উপলক্ষে পুরো বাজার সাজানো হয়।
বর বটগাছের বাবা হয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর গ্রামের ব্যবসায়ী অধির ব্যানার্জী ও পাকুড় গাছের বাবা ছিলেন একই গ্রামের ব্যবসায়ী অরুন সাহা। তারা দুজনই বাবার দায়িত্ব পালন করতে পেরে বেশ খুশি। তারা বলেন, এই বট-পাকুড় গাছের বিয়ের মধ্য দিয়ে তাদের মধ্যেও আত্মীয়তার সম্পর্ক অটুট থাকবে। সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, বট-পাকুড় গাছের চারপাশ সকালেই গোবর মাটি দিয়ে লেপে রঙের আচর দিয়ে সাজানো হয়। বিয়েকে ঘিরে বর-কনের পাশে সাজানো হয় ছাদনাতলা। ছাদনাতলায় মঙ্গলঘট বসিয়ে শুরু হয় বিয়ের নিবেদন।
বিয়েতে আগত আরতি সাহা,মনিকা সাহা,মনিকা সাহা জানান, এই ধরনের বিয়ের কথা শুনেছি। কিন্তু কখনোই দেখা হয়নি। এই প্রথম দেখলাম। খুব আনন্দ পেয়েছি। মঝা পেয়েছি। অনেকেই আগ্রহ নিয়ে এই বিয়ে দেখতে এসেছে।
এ ব্যাপারে দয়ারাম বাজার কমিটি ও বিয়ে আয়োজক কমিটির সদস্য শংকর কুমার মালো জানান, হিন্দু ধর্মমতে বট-পাকুড়ের বিয়ে দেওয়া হলে গ্রামের মানুষের মঙ্গল হয়। আমাদের পবিত্র গীতাতেও বট-পাকুড়ের বিয়ের কথা উল্লেখ রয়েছে।
এ বিষয়ে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ চৌধুরী বারি এর সত্যতা নিশ্চিত করে জানান, যদিও জায়গাটা আমার ইউনিয়নের সিমান্তবর্তী। বিয়ের কথা শুনেছি।দাওয়াতও পেয়েছিলাম তবে সময়ের অভাবে যাওয়া হয়নি। তবে জানতে পেরেছি অনেক ধুমধাম করে বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied