ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রথমবারের মতো ট্রাফিক পুলিশে সংযুক্ত হলো ' বডি ওর্ন ক্যামেরা '


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৪-২-২০২২ দুপুর ২:১৪
জেলা পুলিশের ট্রাফিক বিভাগে এই প্রথমবারের মতো ট্রাফিক পুলিশে সংযুক্ত হলো ' বডি ওর্ন ক্যামেরা '।যা স্বয়ংক্রীয় ভাবে সচল থাকবে। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় তাদের শরীরে ক্যামেরা চালু থাকবে। এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভি ক্যামেরার কাজ করবে। এখন থেকে দায়িত্বরত প্রতিটি পুলিশ সার্জেন্টের শরীরে এই ক্যামেরা সংযুক্ত থাকবে।
 
পরীক্ষামুলক ভাবে গতকাল (৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বেলা ১২ টায় সদরেরর মুক্তারপুর ট্রাফিক পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা সংযুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। 
 
আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাদ ও প্রশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর )  আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মিনহাজুল ইসলাম, ডিবি পুলিশের ইনচার্য আবুল কালাম আজাদ, সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
 
বিভিন্ন পর্যায়ে পুলিশের কার্যক্রম কে সহজ ও নিরাপদ করতেই ট্রাফিক পুলিশের প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ।
 
পুলিশ সুপার আব্দল মোমেন বলেন, ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকলে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের অগোচরে কোন কিছু বাদ পড়লে ক্যামেরায় রেকর্ড হওয়া তথ্য ও ছবি কাজ দেবে। তাছাড়া পুলিশে দায়িত্ব পালন করার সময় অনেকে পুলিশের কথা অমান্য করে চলে যায়। পুলিশের উপর দোষ চাপানোর চেষ্টা করে। ট্রাফিক পুলিশের গায়ে বড়ি ওর্ন ক্যামেরা স্থাপন করা থাকলে সব কিছু ঠিকঠাক থাকবে। সকলের গতিবিধি ক্যামেরায় ধারন থাকবে। আমরা চাই পুলিশে সচ্ছতা শতভাগ নিশ্চিত থাকুক। এই উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি। 
 
তাছাড়া এই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে তার সামনে ঘটা পুরো ঘটনা রেকর্ড করবে, আর সেই  ঘটনা পুলিশ কন্ট্রোলরুম থেকেও পর্যবেক্ষণ করা যাবে। 
 
অতিরিক্ত পুলিশ সুপার  (অপরাদ ও প্রশাসন) সুমন দেব জানায়, ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা সম্ভব হবে খুব সহজে। তাছাড়া বডি ওর্ন ক্যােমরা চালু হওয়ায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কাজে গতিশীলতা বাড়বে বলে আমি মনে করি। 
 
জেলা পুলিশ সুত্রে আরো জানা যায় উদ্বোধনী অনুষ্ঠানে মোট ৬ জন ট্রাফিক পুলিশকে বডি ওর্ন ক্যামেরা প্রদান করা হয়। এর মধ্যে সদর ট্রাফিক পুলিশকে তিনটি এবং মাওয়া ট্রাফিক পুলিশকে তিনটি দেওয়া হয়েছে। ক্যামরা পরিচালনায় ২০ জনকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রশিক্ষনার্থীর সংখ্যা বাড়বে। সেই সাথে বডি ওর্ন ক্যামেরার সংখ্যাও বাড়বে। পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা এই ক্যামেরা স্থাপন করা হবে।

এমএসএম / এমএসএম

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ