ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে মাটি কাটার অপরাধে এক্সেভেটর ধ্বংস ও জেল জরিমানা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ১২:৮
ফরিদপুরের বোয়ালমারীতে ফসলি জমি কেটে পুকুর খননের অপরাধে পৃথক অভিযানে এক্সেভেটর (খননযন্ত্র) পুড়িয়ে ধ্বংসসহ চারজনকে বিভিন্ন দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে দুজনকে সাত দিনের কারাদণ্ড এবং দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
 
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের নুরুল আলম শেখ, এক্সাভেটরের মালিক আবুল খায়ের শেখ, একই উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামের বিলায়েত শেখ ও ট্রলির চালক টুটুল ফকির।
 
গত বৃহস্পতিবার  বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। বাংলাদেশ দণ্ডবিধির প্রচলিত আইন উপেক্ষা করায় বালুবহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫(১) ধারায় এই জরিমানা করা হয়।
 
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের নুরুল আলম শেখ নিজের মালিকানাধীন ফসলি জমিতে এক্সাভেটর (খননযন্ত্র) দিয়ে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও। এ সময় ফসলি জমির মালিক নুরুল আলম শেখ এবং ভেকুর মালিক আবুল খায়ের শেখকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করে খনন যন্ত্রটি আগুন দিয়ে ধ্বংস করা হয়। একই দিন উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে জমির মালিক বিলায়েত শেখ ও ট্রলির চালক টুটুল ফকিরকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও খননকাজে ব্যবহ্নত একটি এক্সাভেটর ও একটি ট্রলি আগুন দিয়ে ধ্বংস করা হয়।   
 
শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান। 

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার