ফরিদপুরে রাধা কৃষ্ণ মন্দিরের উদ্বোধন
ফরিদপুরে নবনির্মিত রাধাগোবিন্দ মন্দিরের উদ্বোধন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মন্টিরটির উদ্ধোধন করা হয়। চকবাজার কাপড়পট্টি ফরিদপুরের ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকবাজার বণিক সমিতির সাবেক সভাপতি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। অনুষ্ঠানে গীতা পাঠ করেন শ্রীধাম শ্রীঅঙ্গনের সভাপতি কান্তি বন্ধু ব্রহ্মচারী ও ইসকনের কর্মকর্তা রামেশ্বর চরণ দাস। অনুষ্ঠানে বেদ পাঠ করেন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী সুরবাননদ মহারাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পৌর মেয়র বলেন, আজ একটা পবিত্র দিন। আর এই দিনে মন্দিরে কার্যক্রম উদ্বোধন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। এই মন্দির ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মীয় কাজ করতে পারবেন। তিনি এ ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে মন্দিরের ফিতা কেটে এবং প্রতিমা প্রণাম করে তিনি কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর শহর আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কর্মকার। এ সময় চকবাজার কাপড়পট্টি, ফরিদপুর বণিক সমিতি, এবং চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied