ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে ইউএনওর বিরুদ্ধে অবৈধ মাটিখেকোদের বিক্ষোভ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ২:৪৮
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের বিরুদ্ধে বিক্ষোভ করেছে উপজেলার অবৈধ মাটিখেকোরা। সম্প্রতি কৃষিজমি কেটে পুকুর খনন করায় বেশ কয়েকটি স্থানে ইউএনও কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার প্রতিবাদে উপজেলার এক শ্রেণির মাটিখেকোরা এ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা উপজেলার প্রধান ফটকে দাঁড়িয়ে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।
 
বোয়ালমারী পৌরসভার জনৈক কাউন্সিলর এবং শেখর ইউনিয়ন আ'লীগের এক সাবেক সভাপতি এ বিক্ষোভের ইন্ধনদাতা বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিক্ষোভ চলাকালীন উপজেলার এক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা পরিষদের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভে ইন্ধনের তৎপরতা ছিল লক্ষণীয়। 
 
জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে কৃষিজমি কেটে পুকুর খনন করার অপরাধে সম্প্রতি ইউএনও মো. রেজাউল করিম বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে বালুবহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর বিভিন্ন ধারায় বিভিন্নজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। সেই সাথে অবৈধ কাজে ব্যবহৃত জব্দকৃত ট্রলি এবং ভেকু বিনষ্ট করা হয়। এসব ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা একটি পক্ষের ইন্ধনে ঐক্যবদ্ধ হয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রথমে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। পরে বিক্ষুব্ধরা উপজেলা পরিষদের প্রধান ফটক আটকে ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর স্লোগান দেয়। বিক্ষোভকারীদের অধিকাংশই কৃষিজমির মাটি কেটে পুকুর খননকাজে অংশ নেয়া ভেকুর চালক, মাটি টানার কাজে ব্যবহৃত অবৈধ ট্রলির (খেক্কোর) চালক, হেলপার, ড্রেজার মালিক, ইটভাটায় মাটি বিক্রয়কারী এবং নদী খননের সরকারি মাটি অবৈধভাবে বিক্রয়কারীরা।
 
বিক্ষোভে বোয়ালমারী পৌরসভার জনৈক কাউন্সিলর এবং শেখর ইউনিয়ন আ'লীগের এক সাবেক সভাপতির ইন্ধন রয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিক্ষোভ চলাকালীন উপজেলার এক শিক্ষা কর্মকর্তার উস্কানি ও তৎপরতাও লক্ষ্য করা যায়। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ