সোনারগাঁওয়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পোল্ট্রি ফার্মের ৬০০ মুরগির বাচ্চা মেরে ফেলল বখাটেরা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক পোল্ট্রি ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগির বাচ্চা মেরে ফেলেছে বখাটেরা। গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে পোল্ট্রি ফার্মের মালিক শাহনাজ বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলা জামপুর ইউনিয়নের বরুমদী এলাকার সৌদি প্রবাসী নেছার আহমেদের স্ত্রী শাহনাজ বেগম তার স্বামী বাড়িতে না থাকায় সে বাড়ি সাথে একটি দোকান ও একটি পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছে। তার স্বামী বিদেশে থাকায় ১৭ বছরের মেয়ে দোকানে দোকানদারী করে আসছে। গত কয়েকদিন ধরে ওই এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে শাহনাজ বেগমের মেয়েকে উত্যক্ত করা সহ অশালীন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে কু-প্রস্তাব দিয়ে থাকে। এতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ হোসেন বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়। গত শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় সাজ্জাদ হোসেন তার সাঙ্গপাঙ্গ বখাটেদের নিয়ে শাহনাজ বাড়িতে প্রবেশ করে পোল্ট্রি ফার্মে হামলা চালায়। তারা পোল্ট্রি ফার্মে থাকা ৬শ’ মুরগীর বাচ্চা পায়ের পিষ্টে মেরে ফেলে।
এলাকাবাসী জানান, সাজ্জাদ হোসেন এক বখাটে, উচ্ছংখল ও মাদক সেবনকারী। সে এলাকায় বখাটেপনা করে বেড়ায়। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর সহ ভয়ভীতির হুমকি দেয়।অভিযোগকারী বাদী শাহনাজ বেগম জানান, আমার স্বামী বাড়িতে না থাকায় আমি সন্তানদের নিয়ে বাড়িতে একটি পোল্ট্রি ফার্ম নির্মান করি ও বাড়ির সামনে একটি দোকান দেই। ওই দোকানে আমি ও আমার মেয়ে দোকানদারী করে। বখাটে সাজ্জাদ আমার মেয়ে কে বিভিন্ন সময় উত্যক্ত করে নানা কু প্রস্তাব দেয়। এ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ তার বাহিনী নিয়ে আমার ফার্মের ৬শ’ মুরগী মেরে ফেলে। এতে আমার ৪০ হাজার টাকা ক্ষতি সাধন হয়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মুরগীর ফার্মের হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ