ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ চালককে জরিমানা-কারাদণ্ড


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ৪:৫৭

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোয় তিন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অপর ২টি গাড়ির চালককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৬৬ ও অন্যান্য সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত অপরাধে জড়িত থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে আন্তঃজেলা পরিবহন মদিনা ও যমুনা বাস সার্ভিসের বিরুদ্ধে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক বলেন, লাইসেন্স ব্যতীত, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে গাড়ি চালানোয় ২ ড্রাইভারকে ১ মাস করে কারাদণ্ড এবং অপর ড্রাইভারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও ২টি গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট ড্রাইভারদের ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, আজকের এ অভিযানের মাধ্যমে মহাসড়কে চলমান গাড়িগুলোকে একটি বার্তা দিতে চাই যে, ভবিষ্যতে এসব গাড়ির কাগজপত্র সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি, লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন না করা হলে সড়ক পরিবহন আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করে আরো বড় অভিযান পরিচালনা করা হবে।

শাফিন / জামান

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন