পুলিশের সর্বোচ্চ ২য় স্বীকৃতি পেলেন ওসি রফিকুল ইসলাম ও তার ব্যাচমেট এসএম শাহজালাল
পুলিশ সপ্তাহ ২০২২’ উপলক্ষে ২০২০ ও ২০২১ সালের প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ-আইজিপি ড. বেনজীর আহমেদের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ১৬১ জন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ প্রদান করা হয়।
কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কার্যক্রমের পাশাপাশি,আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কার্যক্রম, মামলার রহস্য উদঘাটন,ভালো পুলিশিং,সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত হোন ২০০১ ব্যাচ এর দুই পুলিশ কর্মকর্তা ।তাদের মধ্য একজন হলেন জাতিসংঘ শান্তি পদক প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ডিএমপির রামপুরা থানার অফিসার ইনচার্জ,মোঃ রফিকুল ইসলাম,বিপিএম সেবা,ও এসএম শাহজালাল,পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) সিটিটিসি ডিএমপি।
আইজিপি ব্যাজপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন,পুলিশের বিপুল সংখ্যক সদস্য,যারা ভালো কাজ করেছেন,তাদের সবাইকে আইজিপি স্যার এই পদক দিয়ে গর্বিত করেছেন। সেজন্য আইজিপির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে ভালো কাজ আমরা করে যাচ্ছি, তা যেন আমরা অব্যাহত রাখি।আপনারা ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন, যেন বিপিএম, পিপিএম পদক পেতে পারেন।’ যারা পদক পেয়েছেন, তারা এমন কোনও কাজ করবেন না, যাতে ‘আইজিপি ব্যাজ’-এর প্রতি অসম্মান হয়, বাহিনীর অসম্মান হয়।
এই স্বীকৃতি নিয়ে দুই পুলিশ কর্মকর্তা বলেন,বাংলাদেশ পুলিশের ২য় সর্বোচ্চ স্বীকৃতি (আইজি ব্যাজ) ।যেকোনো স্বীকৃতি যে কাউকে তার কাজের প্রতি উৎসাহিত করে ।এই স্বীকৃতি আমাদের আরো উৎসাহিত করেছে।সর্বপরি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আন্তরিক ভালোবাসা আমাদেরই অর্জন,সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তারা।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
Link Copied