ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে মন্দিরে হামলাকারী উগ্রবাদীর বিচারের দাবিতে মানববন্ধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ৪:২
ফরিদপুরের শ্রী অঙ্গন আঙ্গিনা দক্ষিণ পল্লী মন্দিরে হামলাকারীকে গ্রেফতার ও বিচার দাবিতে এলাকার কয়েকশ নারী-পুরুষ মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে হামলাকারী হিসেবে দেবদুলাল গুহ দেবুর নাম উল্লেখ করে তাকে উগ্রবাদী আখ্যা দিয়ে অবিলম্বে তার গ্রেফতার ও বিচার দাবি করেন তারা।
 
স্থানীয় বাসিন্দা শ্যামল কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মনতোষ কুমার সাহা, গোপাল মজুমদার, বিপুল চন্দ, লিটন রায়, মহাদেব বক্সী, সুজয় সাহা, বিজয় সাহা, ঝন্টু মজুমদার, নিখিল সাহা, গোপাল সেন, কমল বিশ্বাস প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দেবদুলাল গুহ নিজেকে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে দিনের পর দিন এলাকার মানুষকে জিম্মি করে রেখেছেন। তার কারণে এলাকার লোকজন অতিষ্ঠ  হয়ে উঠেছেন । তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে সমাজের বিভিন্ন শ্রেণির লোকদের নামে একের পর এক উল্টোপাল্টা পোস্ট করে তাদের মান-সম্মানের হানি করেছেন। তার কারণে এলাকার শুধু পুরুষ মানুষ নয়, মহিলারাও আতঙ্কের মধ্যে সময় অতিবাহিত করছেন। বক্তারা অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
 
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা চলাকালে ওই মন্দিরে দেবদুলাল গুহ হামলা চালিয়ে সাজসজ্জার কাপড় ছিঁড়ে ফেলেন এবং ভাংচুর করেন মর্মে কোতোয়ালি থানায় অভিযোগ করেন স্থানীয়রা।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার