ফরিদপুরে আবারো সেই আরামবাগ হাসপাতালকে জরিমানা
ফরিদপুরের আমরামবাগ হাসপাতালে ফের অভিযান চালানো হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশ ও অব্যবস্থাপনার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাশপুরে অবস্থিত হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়।
আদালতের বিচারক ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, কিছুদিন আগে হাসপাতালটিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় থেকে বর্তমানে কিছুটা উন্নতি হলেও বিদ্যমান প্যাথলজির অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমতির অতিরিক্ত শয্যা, এক্স-রে টেকনিশিয়ানের লাইসেন্স না থাকা এবং চিকিৎসকের স্বল্পতা রয়েছে প্রতিষ্ঠানটিতে।
তিনি আরো জানান, উল্লিখিত নানা কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়েছে হাসপাতালটিকে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদুজ্জামান এবং সিভিল সার্জন অফিসের প্রসিকিউশন অফিসার মো. বজলুর রশিদ খান।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied