বোয়ালমারীতে দেলোয়ারের বিচার দাবিতে এলাকাবাসির মানববন্ধন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের ভূমি দস্যু দেলোয়ারের হাত থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে
এলাকাবাসি। বুধবার সকাল ১১টায় বেড়াদি বাজার এলাকায় মহিশালা-বেড়াদি সড়কের উপর কয়েকশত লোক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় দেলোয়ারের হাত থেকে মুক্তির দাবি সম্বলিত বেনার ফেষ্টুন প্রদর্শন করা হয়। সংখ্যালঘু হিন্দুদের যায়গা জমি জোর পূর্বক দখলসহ বিভিন্ন অভিযোগে ভূমি দস্যু দেলোয়ারের অনৈতিক কর্মকান্ডের বিচার দাবি করেন তারা। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোখলেচুর রহমান বাচ্চু মিয়া, এনামুল মোল্যা, ইউপি সদস্য হাসান মোল্লা , আবীর হোসেন, আকরাম মাতুব্বর, জাহিদ হোসেন, জাফর মাতুব্বর, শহীদ মাতুব্বর, আরিফ শেখ, বাবু শেখ, অনুপ কুমার চন্দ্র প্রমুখ।
এনামুল মোল্যা জানান, দেলোয়ার বেড়াদী গ্রামের আব্দুল জলিল মোল্যর চতুর্থ ছেলে। সে ঢাকা সিএমএম আদালতে তথ্য ও প্রসিকিউশন (জিআর শাখা) বিভাগে ওমেদার হিসেবে কর্মরত আছে। আদালতে এই চাকরী পাওয়ার পর থেকে দেলোয়ার ও তাঁর পরিবার ফুলে ফেপে উঠেছে। এক সময় তাদের কিছুই ছিল না। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে দেলোয়ার। ঢাকায় সে আওয়ামী লীগের কথা বললেও মূলত তারা বিএনপি পরিবার। এলাকায় বিএনপিকে প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। তার চাচা জাকির হোসেন টিআই ইউনিয়ন বিএনপির সভাপতি, বড় ভাই ইদ্রিস সহসভাপতি, ছোট ভাই মাফুজুর রহমান জেলা ছাত্রদলের সদস্য। সম্প্রতি ইউনিয়ন
পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে গিয়ে চাচা টিআইকে নির্বাচনে প্রার্থী করেন। বীরমুক্তিযোদ্ধা মোখলেচুর রহমান বাচ্চু মিয়া বলেন, স্বাধীনতা বিরোধীদলের লোকজনবর্তমানে বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মধ্যে দেলোয়ার বাহিনীর লোকজন সাধারণ নিরীহ মানুষদের ওপর হামলা চালিয়ে আসছে। এলাকাবাসী তার কথার বাইরে গেলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এর থেকে পরিত্রান পেতে প্রশাসনের সহযোগিতা চান মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া।
শাফিন / শাফিন
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied