ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৯-২-২০২২ বিকাল ৫:৪০
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমঘটিত বিরোধের জেরে মো. শাহেদ শেখ (১৭) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম)। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তদন্তের অংশ হিসেবে উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার।
 
এ সময় নিহত শাহেদ শেখের মা শিল্পী বেগম, দাদী রাহেলা বেগম, ফুফা লিটন খানসহ আশপাশের লোকজনের সাথে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানার জন্য কথা বলেন এসপি। হত্যাকাণ্ডের সাথে জড়িত মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।
 
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, টগরবন্দ ইউপি চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান, মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
প্রসঙ্গত, আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামের জসীম শেখের স্কুল পড়ুয়া মেয়ের সাথে শাহেদের প্রেমের সম্পর্ক আছে এমন সন্দেহে ওই ছাত্রীর চাচাতো ভাই লাদেন শেখ বিষয়টি নিয়ে শাহেদকে জিজ্ঞাসাবাদ এবং কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে গত ৩০ জানুয়ারি। এর জের ধরে লাদেন শেখ প্রতিশোধ নিতে ইব্রাহিমসহ আরো কয়েকজন শাহেদের বাড়ির সামনে ওইদিন তার ওপর বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শাহেদ মারাত্বক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জানুয়ারি রাতে মারা যায়। শাহেদ আলফাডাঙ্গা উপজেলার অনির্বাণ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
 
হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে বুধবার আলফাডাঙ্গার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত শাহেদ শেখের ফুফা লিটন খান বাদী হয়ে গত ৩১ জানুয়ারি ৭ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। 

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার