ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের দাবিতে আইইবির মানববন্ধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ১:৪৭
জেলা প্রশাসকদের শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আইইবির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
সংগঠনের সভাপতি প্রকৌশলী অধ্যাপক আমিনুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক প্রকৌশলী অধ্যাপক মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাদশা মিয়া।
 
এ সময় উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল আলম, আনন্দ কুমার ঘোষ নির্বাহী প্রকৌশলী এলজিইডি, মো. আমিনুর রহমান নির্বাহী প্রকৌশলী এলজিইডি, মাবরুর ইসলাম সহকারী প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল ফরিদপুর, উৎপল পোদ্দার, উপ-বিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত বিভাগ ফরিদপুর, অনুজ কুমার দে, উপ-বিভাগীয় প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ ফরিদপুর, ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, অধ্যক্ষ খোরশেদ আলম। এছাড়া আইইবির সকল সদস্য ও অন্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রকৌশল পেশার সংশ্লিষ্ট উন্নয়ন কাজের ধরন সম্পর্কে কোনো কারিগরি জ্ঞান ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত কোনো অভিজ্ঞতা নেই। তাই উন্নয়ন কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা বীর জনবল দিয়ে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন করানো হলে মাঠপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাঙ্ক্ষিত জটিলতা সৃষ্টি হবে। এতে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প ২০৪১-এ অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। এটা প্রকৌশলীদের জন্য অত্যন্ত অসম্মানজনক বলে দাবি করেন তারা।
 
মানববন্ধনে বক্তারা মন্ত্রণালয়ের আদেশ বাতিলের জন্য প্রধানমন্ত্রীর নিকট এ আইন প্রত্যাহারের আবেদন করেন।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার