ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে কলোনিতে আগুন


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৩:২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কলোনিতে অগ্নিকাণ্ডে শিকল বাঁধা অবস্থায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।েএ সময় আহত হন ওই প্রতিবন্ধীর মা। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কলোনির অর্ধশত ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের নাম রুমা আক্তার (৩২)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিমবাগড়া এলাকার বাদশা মিয়ার মেয়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বুধবার রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সেনপাড়া এলাকায় ফজলুল হক ও মোতালেব মিয়ার কলোনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ফজলুল হক কলোনির ৩৩টি টিনশেড ঘর ও মোতালেব মিয়ার কলোনির ৮টিসহ অর্ধশত ঘর পুড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে শিকল বাঁধা অবস্থায় মানসিক প্রতিবন্ধী  রুমা আক্তার নামে এক নারী নিহত হন। তাকে বাচাঁনোর চেষ্টা করতে গিয়ে তার মা তাছলিমা বেগম অগ্নিদগ্ধ হয়েছেন। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে সোনারগাঁও, ডেমরা এবং আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত রুমা আক্তারের বড় বোন ঝুমা আক্তার জানান, তার মা কাচঁপুরে পোশাক কারখানায় কাজ করতেন। ছোট বোন রুমা আক্তার গত ৬ ফেব্রুয়ারি কাচঁপুরে তাদের ভাড়া বাসায় বেড়াতে আসে। সে মানসিক প্রতিবন্ধী থাকায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। রাত ৩টায় ঘরের চালে আগুন দেখে আমরা তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে আসি। পরে রুমার কথা মনে পড়লে তাকে বাঁচাতে গেলে তার মা তাছলিমা বেগম অগ্নিদগ্ধ হয়ে আহত হন এবং রুমা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।  

আগুনে ওই কলোনির ৩৩টি টিনশেড ঘর পুড়ে যায়। আগুনে তাদের টিনশেড ঘর ও ভাড়াটিয়াদের মালামালসহ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বাড়ির মালিক ফজলুল হক ও মোতালিব মিয়া ।

ডেমরা ফায়ার স্টেশনের জেষ্ঠ্য কর্মকর্তা ওসমান গনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে প্রায় কোটি টাকার মালামালের ক্ষতিসাধন হয়েছে বলে বাড়ির মালিকপক্ষ দাবি করছে।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার