মুন্সীগঞ্জে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) পক্ষে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনটি শহরের কাচারি চত্বরের জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোনায়েম সরকার, মুন্সীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান, মুন্সীগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান এবং শ্রীনগর উপজেলার এলজিইডির সহকারী প্রকৌশলী শ্রেয়সী শওকত আনিকা।
এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী পরিতোষ চন্দ্র দাস, মুন্সীগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, সহকারী প্রকোশলী এএসএস আহাদ রহমান খান, মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রকোশলী শফিকুল আহমান, টঙ্গীবাড়ী উপজেলা প্রকোশলী শাহ মেয়াজ্জেম, লৌহজং উপজেলা প্রকোশলী আকতার হোসেন, সিরাজদিখান উপজেলা প্রকোশলী শোয়াইব বিন আজাদ, শ্রীনগর উপজেলা প্রকোশলী মো. রাজিউল্লাহ, গজারিয়া উপজেলা প্রকোশলী ইসতিয়াক আহাম্মেদসহ অনেকে।
শাফিন / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত