ফুলছড়িতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ ও সোনালী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন এলাকার ১২৫টি অসহায় ও নিম্নআয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অনিক হাসান টিটু, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হইবর রহমান হবু প্রমুখ।
অপরদিকে সোনালী ব্যাংক ফুলছড়ি শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের গাইবান্ধা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মতিয়ার রহমান সরকার, প্রিন্সিপাল অফিসার গোলাম মহিউদ্দিন মামুন, ফুলছড়ি শাখার ম্যানেজার কামরুজ্জামানসহ শাখার অন্য কর্মকর্তাবৃন্দ।
সোনালী ব্যাংক ফুলছড়ি শাখার ম্যানেজার কামরুজ্জামান জানান, ফুলছড়িসহ জেলার বিভিন্ন শাখায় ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ