সোনারগাঁওয়ে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ ও দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরীর প্রতাবনগর এলাকায় ৩০০ শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন, সোনারগাঁও থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল মোল্লা, স্বেচ্ছাসেবক দলের থানা আহ্বায়ক সালাউদ্দিন সালু, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান শান্ত, থানা তাঁতীদলের আহ্বায়ক নাজমুল করিম ইয়াসিন, সহ-সভাপতি সাইফুল হাসান ফারুক, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাউসার আহম্মেদ, শফিকুর রহমান শফিক, আতিক হাসান লেনিন, সোনারগাঁও পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার প্রমুখ।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ