ফরিদপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক
ফরিদপুরে আস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ জানুয়ারি শহরের ঝিলটুলী এলাকা থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে ফজলুল করীমের গতিরোধ করে অস্ত্রের মুখে দুটি আইফোন ও মানিব্যাগ নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম গতকাল নগকান্দা উপজেলার তালমা এলাকায় গেলে শামীম আহম্মেদকে আটক করতে গেলে এসআইয়ের ওপর শামিম আহম্মেদ (ছিনতাইকারী) ছুরি দিয়ে হামলা করে আহত করে। এ সময় আনোয়ার হোসেন নামে এক পথচারী পুলিশকে সহয়তা করতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। এ সময় এসআই শামিম পুলিশের অন্য সদস্যের সহায়তায় ছিনতাইকারী শামিমকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, পরে তার দেয়া তথ্যে জেলার সদরপুর উপজেলা থেকে আরো দুই ছিনতাইকারী পান্নু ও সুমনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে শহরের বাইপাস সড়ক থেকে তাদের একটি গোপন আস্তানা থেকে দুটি পিস্তল, রামদা, আইফোন, মানিব্যাগসহ অন্যান্য আলামত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি ও নগরকান্দা থানায় তিনটি মামলার প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী
মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন
বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা
গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড
গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,
তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা
পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
Link Copied