নগর ইউনিয়নে গাঁজাসহ আটক ৪
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নে গাঁজাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমানের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক মো. মকবুল হাসান, সহকারী উপ-পরিদর্শক মো. রকিবুল হাসান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের মাদক ব্যবসায়ী অরুণ সরকারের বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ক্রয় বিক্রয় ও খাওয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- সগ্রাখাই গ্রামের মৃত পান্ডব সরকারের ছেলে সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন সরকার (৪০), গন্ডামারা গ্রামের মৃত সুচরন সরকারের ছেলে রাখেশ সরকার (৬০), বাঘাটিয়া গ্রামের মৃত সুরেন্দ্র সরকারের ছেলে সুষেন সরকার (৫২) এবং সগ্রাখাই গ্রামের মৃত প্রেমানন্দ সরকারের ছেলে রিতেন সরকার (৩৮)।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সূত্রের ভিত্তিতে গাঁজা ক্রয়-বিক্রয় ও খাওয়ার সময় তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৩০০ গ্রাম।
এ বিষয়ে নগর ইউনিয়নের চেয়ারম্যান দেবেশ তালুকদারকে মাদকমুক্ত নগর ইউনিয়ন গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন- এমন প্রশ্নের জবাবে দেবেশ তালুকদার বলেন, সবেমাত্র শপথ নিয়েছি। তবে প্রত্যেক গ্রামে মাদক নির্মূলের জন্য বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মাদকসেবীদের মাদক সেবন না করার জন্য কঠোরতম ব্যবস্থা নেয়ার আশ্বাস ব্যক্ত করেন। আটককৃত মাদকসেবীদের ছেড়ে দেয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, আটককৃত ব্যক্তিদের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ২৪-এর (ক)-এ মামলা রুজুর পর আদালতে প্রেরণ করা হয়েছে।
শাফিন / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ