সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি দখলের অপচেষ্টা : রুখে দিয়েছে পুলিশ
সাতক্ষীরায় কমান্ড স্টাইলে ১৬ বছরের দখলে থাকা জমির প্রাচীর ভেঙ্গে অবৈধভাবে দখলের চেষ্টা করেছেন ভাড়াটিয়া সন্ত্রাসীরা। খবর পেয়ে দ্রুত তার সাথে অবৈধ দখলকারীদের ঘটনা স্থল থেকে হটিয়ে দিয়েছেন পুলিশ। পুলিশ এসময় প্রাচীর ভাঙ্গার সরঞ্জাম,গেইটসহ নির্মান সামগ্রী জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে জমির মালিককে অবৈধ দখলের সাথে সম্পৃক্ত একটি মহল নানাধরনের হুমকি ধামকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে শহরের আদালত এলাকার পিছনে ওই সম্পত্তিতে আদালতের স্থিতিশীল অবস্থায় বজায় রাখতে নির্দেশনা রয়েছেন।
অভিযোগে জানাযায়,সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার আব্দুল বারী সরদারের ছেলে আব্দুল মাজেদ পলাশপোল মৌজার সাবেক এসএ ২৬৯৬ বর্তমান ১৪১৫ ডিপি খতিয়ানে ১১০১৮ দাগে ১৩.৩৩ শতক জমি বিক্রি করেন। সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো: আব্দুল মান্নান ও ওহিদুজ্জামান জমিটি গত ২০০৬ সালে ক্রয় করেন। জমি ক্রয়ের পর ওই জমিতে চারিপাশে পাকা প্রাচীর তৈরী করে সেখানে ফলজ বৃক্ষ রোপন করেন। কিন্ত ১৬ বছর দখলে থাকার পর ২০২১ সালের প্রথম দিকে পলাশপোল গ্রামের মামুনুল হক ও আবু মুছা লোকজন নিয়ে ওই জমি তাদের দাবী করে অবৈধ দখলের অপচেষ্টা করতে থাকে। এঘটনায় চলতি বছরে আব্দুল মান্নান ও ওহিদুজ্জামান বাদী হয়ে সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ সদর আদালতে দেওয়ানী একটি মামলা দায়ের করেন। মামলা নং দেওয়ানী ২/২০২২।
এই মামলায় ৫ জানুয়ারী স্থিতি অবস্থায় বা যে যেখানে আছে সেটা বজাই রাখতে আদেশ দেন আদালত। মামলা দায়েরের পর বিবাদী গং আরও ক্ষিপ্তি হয়ে ওঠে। তারা বিভিন্ন সময় ওই জমি দখলের হুমকি ধামকি দেয়। একপর্যায়ে আদালতের নির্দেশ অমান্য করে হঠাৎ গতকাল ১১ ফেব্রুয়ারী সকালে দেশীয় অস্ত্রপাতি নিয়ে ও ভাড়াটিয়া লোকজন নিয়ে সাতক্ষীরা কোর্টের পিছনে আতিয়া জামে মসজিদের পূর্ব পাশে অবস্থিত জমির প্রাচীর ও গেটের তালা ভেঙ্গে দখলের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। এসময় পুলিশ গেট সহ নির্মান সামগ্রী থানায় নিয়ে যান।
জমির মালিক আব্দুল মান্নান, জানান ঘটনার সময় শহরের রসুলপুর এলাকার আকবার আলী ও পুরাতন সাতক্ষীরার আব্দুল গফুরের নেতৃত্বে ১০/১৫ জন ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জমিতে অবৈধ প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল মান্নান।
সাতক্ষীরা সদর থানার ওসি মো: গোলাম মোস্তফা জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে অবৈধ দখলকারীরা পালিয়ে যায়। এসময় বেশকিছু সামগ্রী জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
শাফিন / শাফিন
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ