ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সোনারগাঁওয়ে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ৪:৪৭

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় অসহায় কৃষকের তিন বিঘা জমিতে বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে দুটি হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে। গত তিন দিন ধরে ওই জমিতে ট্রাকের মাধ্যমে বালু ফেলে দখল করছে বলে ভুক্তভোগী জমির মালিক আব্দুল মান্নান অভিযোগ করেছেন। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার নয়াগাঁও এলাকায় দুধঘাটা মৌজায়  সিএস ও এসএ ১৯৯, আর এস ২৭৯, সিএস ও এসএ ১৯৮ ও আর এস ২৭৮, সিএস ও এসএ ২০০, আর এস ২৮০ দাগে প্রায় তিন বিঘা জমি ওই এলাকার আলী আহম্মদ ও সাইফুল ইসলাম হত্যা মামলার আসামী আব্দুল আলী, গিয়াসউদ্দিন ও আব্দুর রউফসহ ২০-৩০জনের একটি দল ওই জমিতে বালু ফেলে দখলে নিচ্ছেন। তাদের বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। দখলদারদের হুমকিতে জমির মালিক আব্দুল মান্নান নিরাপত্তাহীণতায় রয়েছেন।

ভুক্তভোগী জমির মালিক আব্দুল মান্নান জানান, ৮ বছর আগে এ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে তিনি ভোগ দখলে আছেন। নয়াগাঁও গ্রামে তিনটি হত্যাকান্ডের পর ওই এলাকায় আব্দুল আলীর নেতৃত্বে জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করা হচ্ছে। আমার জমি গত তিনদিন ধরে পতিত থাকার কারনে বালু ফেলে দখলে নিচ্ছে তারা। প্রতিবাদ করায় প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নিবো।

এলাকাবাসীর অভিযোগ, নয়াগাঁও গ্রামের দুটি পক্ষ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। সুযোগ বুঝে উভয় পক্ষ নিরীহ মানুষের জমি দখল থেকে শুরু করে সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনও তাদের কাছ থেকে টাকা নিয়ে মুখ বন্ধ করে রাখে।  

অভিযুক্ত আব্দুল আলীর সঙ্গে (০১৬২৭৫৩২০৩৮) এ নাম্বারে একাধিকবার ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।  

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জমি দখলের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

শাফিন / জামান

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ