ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জে গৃহবধূর মৃতদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২-২-২০২২ বিকাল ৫:৫২

মুন্সীগঞ্জে গৃহবধূর মৃতদেহ নিয়ে বিক্ষোপ করেছেন স্বজনরা। সদর উপজেলার মিরকাদিম পৌরসভার স্বামীর (অপূর্ব) বাড়ি থেকে উদ্ধার হওয়া গৃহবধূ সহিফা আক্তারের (১৬) মৃতদেহ নিয়ে বিক্ষোভ করেছেস তার স্বজনরা। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে বিক্ষোভ ও পরে প্রেসক্লাব ফটকে মানববন্ধন করেন তারা।

এ সময় সহিফাকে হত্যার করা হয়েছে অভিযোগ তুলে বিচারের দাবি জানান স্বজনরা। নিহত সহিফা মিরকাদিম পৌরসভার টেঙ্গরগ্রামের স্বপন মিয়া মেয়ে ও তিল্লাপাড়া এলাকার অপূর্ব অপুর স্ত্রী।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, প্রেমের সম্পর্কে ৭ মাস আগে তিল্লাপাড়া এলাকার অপূর্বের সাথে পালিয়ে গিয়ে বিয়ে হয় সহিফার। তবে বিয়ের পর থেকেই নানাভাবে সহিফাকে নির্যাতন করে আসছিল স্বামী অপূর্ব। গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সহিফা আত্মহত্যা করেছে বলে জানতে পারেন তারা বাবার বাড়ির লোকজন। শ্বশুর প্রথমে সে আত্নহত্যা করেছে বলে জানান।

পরিবারের দাবি, আত্মহত্যা নয়; তাকে নির্যাতন করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে।  এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মিরকাদিমের তিল্লাপাড়া এলাকায় স্বামী অপূর্বের বাড়ি থেকে সহিফার মৃতদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

শাফিন / জামান

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ