ফরিদপুরের গজারিয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগ
ফরিদপুর সদর উপজেলার গজারিয়া বাজারের ব্যবসায়ী আরএএল কোম্পানির সাব-ডিলার মো. সিরাজুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রতিষ্ঠানের ঘর ভেঙে উচ্ছেদ করার অভিযোগ করেছেন কোতোয়ালি থানায়।
অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় প্রভাবশালী নুরুদ্দিন মোল্লা, মিজানুর রহমান মোল্লা, সেলিম কারিকর ও রাজু শেখ গংরা ৫০-৬০ জন সংঘবদ্ধ হয়ে গত ৯ ফেব্রুয়ারি রাতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা ভেকু দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ঘরটি ভেঙ্গেচুরে মালপত্র বাইরে ফেলে দেয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওই জায়গা পরিমাপ করে জানানোর নির্দেশনা দেয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন জায়গা পরিমাপ করার সময় আকস্মিকভাবে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটি ভেঙ্গে উচ্ছেদ করে দেয়। এতে তিনি ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেন।
ভাংচুকারীদের দাবি, ওই স্থানে বে ইনিভাবে ঘর তুলে ব্যবসা করছিলেন সিরাজুল ইসলাম। সালিশ করে তাকে কিছু টাকা দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও তিনি (সিরাজুল) তা না মানায় ঘর ভেঙ্গে সরিয়ে দেয়া হয়েছে।
সালিশে অংশ নেয়া নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মোল্লা জানান, ওই টাকা আমার কাছে রয়েছে। সিরাজুলকে টাকা দিতে চাইলেও সে নেয়নি।
অপরদিকে আলীয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক ডাবলু জানান, বিবদমান ওই জায়গা আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের। আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের আশপাশে আরো জায়গা রয়েছে, যেখানে অনেকেই দোকানঘর তুলে ব্যবসা করছে। তিনি বলেন, আমাদের উচ্ছেদ করলে তো সবাইকে উচ্ছেদ করতে হবে। ব্যক্তি আক্রোশে কাউকে উচ্ছেদ করতে পারি না।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কোতোয়ালি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. মঞ্জু মোল্লা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, জায়গা পরিমাপ করে জানাতে বলেছিলাম, কাউকে জরিমানা বা ক্ষতিপূরণ দিতে বলিনি। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied