ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে প্রতিবন্ধীর গাছের সঙ্গে শত্রুতা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৩-২-২০২২ দুপুর ১১:৬
ফরিদপুরের নগরকান্দায় জমিজমার ভোগদখল নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এক শারীরিক প্রতিবন্ধীর মেহগনি এবং আম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা- এমন অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ছোট শ্রীবর্দী গ্রামে। এ ঘটনায় শনিবার (১২ ফেব্রুয়ারি) নগরকান্দা থানায় অভিযোগ করেছেন ছোট শ্রীবর্দী গ্রামের মৃত খোরশেদ মোল্যার ছেলে শারীরিক প্রতিবন্ধী হেমায়েত মোল্যা।
 
অভিযোগ থেকে এবং সরেজমিন গিয়ে জানা যায়, নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ছোট শ্রীবর্দী গ্রামের মৃত খোরশেদ মোল্যার ছেলে হেমায়েত মোল্যা এবং ছলেমান মোল্যার সঙ্গে একই গ্রামের মৃত আবদুল মালেক শেখের ছেলে জাহাঙ্গীর শেখ ও রবিউল শেখ এবং মৃত তারা মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বরের জমিজমার ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে গত শুক্রবার গভীর রাতে মৃত খোরশেদ মোল্যার ছেলে হেমায়েত মোল্যা ও ছলেমান মোল্যার বাড়ির পাশের কয়েকটি মেহগনি এবং আম গাছের চারা কেটে ফেলে প্রতিপক্ষরা।
 
হেমায়েত মোল্যার ভাই ছলেমান মোল্যা জানান, আমরা দীর্ঘদিন ধরে ছোট শ্রীবর্দী গ্রামের এই বাড়িতে বসবাস করছি। আমাদের ক্রয়কৃত এই জমি তারা গায়ের জোরে দখল করতে চাচ্ছে ছোট শ্রীবর্দী গ্রামের মৃত তারা মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বরসহ কয়েকজন। তারা বিভিন্ন সময় আমাদের হুমকি-ধমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। শুক্রবার গভীর রাতে আমাদের বাড়ির পাশের কয়েকটি মেহগনি ও আম গাছের চারা কেটে ফেলেছে প্রতিপক্ষরা। ওই রাতে গাছের চারা কাটতে আমি দেখে ফেলায় তারা এ সময় পালিয়ে যায়।
 
হেমায়েত মোল্যা বলেন, জমিজমার ভোগদখল নিয়ে তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আমাদের ঘরের চালে প্রায় রাতে তারা ইটপাটকেল নিক্ষেপ করে, আমাদের ভয়ভীতি দেখায়। তারা শত্রুতা করে রাতে আমাদের বাড়ির পাশের কয়েকটি মেহগনি ও আম গাছের চারা কেটে ফেলেছে। আমরা এর উপযুক্ত বিচার দাবি করছি। 
 
এ ব্যাপারে বক্তব্য জানতে জাহাঙ্গীর শেখ, রবিউল শেখ এবং মামুন মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
 
নগরকান্দা থানার এসআই নাজমুল ইসলাম বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার