ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ৪ মাস পার হলেও কার্যকর হয়নি সংসদ সদস্যের ডিও লেটার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৩-২-২০২২ দুপুর ৪:৩৬
ফরিদপুরে ৪ মাস পার হলেও সংসদ সদস্যের ডিও লেটার কার্যকর করেনি স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক । ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারী মো. শামসুর রহমানকে অন্যত্র বদলি করার জন্য স্বাস্থ্য বিভাগের মহাপরিচালককে ২০২১ সালের ১৪ অক্টোবর একটি ডিও লেটার প্রেরণ করা হয়, যার নং ডিও নং এমপি/ফরিদ-৪/২০২১-৪০৩।  
 
সংসদ সদস্যের ডিও লেটারে উল্লেখ করা হয়, প্রধান সহকারী শামসুর রহমানের দ্বারা স্টাফদের হয়রানিমূলক, বদলি , অর্থ বাণিজ্য, ঘুষ, দুর্নীতিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার পছন্দের ঠিকাদারদের সে অর্থ বাণিজ্যের চুক্তির মাধ্যমে কাজ হস্তান্তর করে। কাজ দেয়ার ব্যাপারে বিশেষ করে বিএনপি-জামায়াতপন্থী ঠিকাদারকে অগ্রাধিকার দেয়। এমতবস্থায়, প্রশাসনিক স্বার্থে তাহাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্য জেলায় বদলি করা প্রয়োজন। 
 
উল্লেখ্য, সংসদ সদস্যের ডিও লেটারের পদক্ষেপ না নেয়ায় ফরিদপুরের ২৫ জন বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকসহ স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, পরিচালক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, উপ-পরিচালক দুর্নীতি দমন ফরিদপুর, ফরিদপুর প্রেসক্লাব এবং ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে। 
 
ফরিদপুর সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান, একজন সংসদ সদস্যের ডিও লেটার কার্যকর না করায় ধিক্কার জানায় স্বাস্থ্য বিভাগের মহাপরিচালককে। তাদের দাবি,  দ্রুত প্রধান সহকারী শামসুর রহমানকে অন্যত্র বদলি করে সংসদ সদস্যের পত্রের সম্মান দেখানো। 

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার