কুতুবদিয়ায় পুকুরে ডুবে তিন দিনে ৪ শিশুর মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়ায় রবিবার একইদিনে পৃথক পৃথক সময়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হলো উপজেলায়।
১৩ ফেব্রুয়ারী (রোববার) উত্তর ধুরুং ইউনিয়নের ছাদের ঘোনা ও আকবর বলীর পাড়া এলাকায় পৃথক পানি ডুবির ঘটনায় যথাক্রমে আকিল (১) ও আলিফা মনি (২) নামের দুই শিশুর মৃত্যু হয়। আকিল ছাদের ঘোনার দিদারুল ইসলামের পুত্র এবং আলিফা মনি আকবর বলির পাড়ার মোঃ বাদশার কন্যা।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আকিল নামের শিশুটিকে এবং সন্ধ্যা ৬ টায় আলিফা মনিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক সায়মা তাবাসসুম ও জিহান পরীক্ষা নিরিক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ও শুক্রবার পুকুরে ডুবে মারা যায় আরও দুই শিশু।
গত ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সুমাইয়া সন্ধ্যায় পুকুরে হাত-মুখ পরিষ্কার করতে গিয়ে পা পিছলিয়ে পুকুরে ডুবে মারা যায় দক্ষিণ ধুরুং হায়দার আলী মিয়াজির পাড়ার হাফেজ আবদু শুক্কুরের কন্যা সামিয়া জান্নাত (৫) এবং শুক্রবার ১১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজীর পাড়া গ্রামে পানিতে ডোবার ঘটনায় মারা যায় ওই গ্রামের মো. ইদ্রিসের ৬ বছর বয়সী ছেলে ইকবাল।
জামান / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা