কুতুবদিয়ায় পুকুরে ডুবে চার দিনে ৫ শিশুর মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে গত চারদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে আরো এক শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড শান্তি বাজার এলাকায় পাশের পুকুরে ডুবে মারা যায় হেফাজ উদ্দিন নামের এক শিশু। বয়স আড়াই বছর। সে ওই গ্রামের মো. আনচারের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশুটি। পুকুর থেকে তুলে শিশুটিকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গত রবিবার একইদিনে পৃথক পৃথক সময়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।
১৩ ফেব্রুয়ারী (রোববার) উত্তর ধুরুং ইউনিয়নের ছাদের ঘোনা ও আকবর বলীর পাড়া এলাকায় পৃথক পানি ডুবির ঘটনায় যথাক্রমে আকিল (১) ও আলিফা মনি (২) নামের দুই শিশুর মৃত্যু হয়। আকিল ছাদের ঘোনার দিদারুল ইসলামের পুত্র এবং আলিফা মনি আকবর বলির পাড়ার মোঃ বাদশার কন্যা।
১১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজীর পাড়া গ্রামে পানি ডুবির ঘটনায় মারা যায় ওই গ্রামের মোঃ ইদ্রিসের ৬ বছর বয়সী ছেলে ইকবাল। ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সুমাইয়া সন্ধ্যায় পুকুরে হাত-মুখ পরিষ্কার করতে গিয়ে পা পিছলিয়ে পুকুরে ডুবে মারা যায় দক্ষিণ ধুরুং হায়দার আলী মিয়াজির পাড়ার হাফেজ আবদু শুক্কুরের কন্যা সামিয়া জান্নাত (৫)।
জামান / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা