ফুলছড়িতে স্বপ্ন প্রকল্পের আওতায় বিন্দু নিরাপদ পানি শোধনাগার উদ্বোধন
গাইবান্ধার ফুলছড়িতে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের আওতায় বিন্দু নিরাপদ পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া আশ্রয়ণ কেন্দ্র এলাকায় ইউএনডিপির সহযোগিতায় ঢাকাস্থ সুইডেন দূতাবাসের অর্থায়নে নির্মিত পানি শোধনাগারের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক (স্বপ্ন) যুগ্ম-সচিব হাবিবুর রহমান।
স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধার উপ-পরিচালক রোকসানা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত সুইডিশ দূতাবাসের সহকারী মার্কাস জোহানসন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, বাংলাদেশ সুইডিশ দূতাবাসের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ইকরামুল হক সোহেল, স্বপ্ন প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক কাজল চ্যাটার্জী, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান, ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা, স্বপ্ন প্রকল্পের উপকারভোগী গোলেনা আক্তার, সমাজসেবক শামছুল হক প্রমুখ।
পরে অতিথিবৃন্দ গজারিয়া ইউনিয়নের স্বপ্ন কল্যান মহিলা সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ