বাউফলে স্থানীয় এমপির নামে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষুব্ধ চন্দ্রদ্বীপ বাসী
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ ও সাধারন জনগণ।
শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে চন্দ্রদ্বীপ খেয়াঘাটে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.বাবুল হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন চন্দ্রদ্বীপের কয়েক হাজার দলীয় নেতা কর্মী ও স্থানীয় জনগণ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. আবদুর রব, ইউপি সদস্যদের পক্ষে মো. সাহবুদ্দিন ব্যাপারী, চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.আলমগীর সরদার, সাধারন সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কৃষকলীগ সভাপতি হানিফ হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. মস্তফা ফকির, শ্রমিকলীগ সভাপতি রহিম মোল্লা, ছাত্রলীগ সভাপতি মো. নাসির উদ্দিন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম ফিরোজ এমপি মহোদয় নির্বাচন প্রসঙ্গে নৌকার চেয়ারম্যান প্রার্থী আমির আলীকে দিক নির্দেশনা মুলক উপদেশ দিয়েছিলেন। এমপি মহোয়দয়ের সেই দিক নির্দেশনামুলক কথাবার্তা মোবাইলে রেকর্ড করে অপপ্রচার চালানো হচ্ছে। যা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় উদ্দেশ্যমুলক সংবাদ প্রকাশ করা হয়েছে। অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে আমির আলীকে চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে বহিস্কারের দাবি তোলেন বক্তারা।
বক্তারা আরও বলেন, গত ২০১৬ সালের নির্বাচনে আমির আলী নৌকা প্রতিক পেয়েও সতন্ত্র প্রার্থী এনমুল হকের কাছে ৩হাজার ভোটের ব্যাবধানে পরাজয় লাভ করে। এবারের নির্বাচনে চন্দ্রদ্বীপ ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামীলীগ ১নম্বরে এনামুল হক এবং ২নম্বরে আমির আলীর নাম কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করেন। তবে এনামুল হকের গায়ে বিদ্রোহী প্রার্থীর তোকমা লাগিয়ে নৌকা ভাগিয়ে নিয়েছেন আমির আলী। তাই গতবারের মত এবারও আমির আলীকে প্রত্যাখান করেছে জনগণ।
চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান ও সতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, এমপি মহোয়দয়ের নির্দেশনামুলক একান্ত কথাবার্তা মোবাইলে রেকর্ড করে অপপ্রচার চালিয়েছে নৌকার প্রার্থী আমির আলী। যা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় উদ্দেশ্যমুলক সংবাদ প্রকাশ করা হয়েছে। অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে আমির আলীকে চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে বহিস্কারের দাবি জানিয়েছি আমিসহ তৃনমূল নেতাকর্মীরা। গত নির্বাচনে আমি সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছি। চন্দ্রদ্বীপের মানুষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবার আমাকে তৃণমূল আওয়ামীলীগ মনোনয়ন দিলেও কেন্দ্রীয় আওয়ামীলীগকে ভুল ব্যাখা দিয়ে আমির আলী মনোনয়ন পেয়েছেন। আমি জনগণ ও তৃণমূল আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নির্বাচন করছি।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied