ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে জেলা আ’লীগের সম্মেলন নিয়ে গুঞ্জন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১১:৪৭
ফরিদপুরে গুঞ্জন, আগামী মার্চ মাসে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। নতুনভাবে সাজানো হবে জেলা আওয়ামী লীগ। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় এক বছরের বেশী। বর্তমানে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, দীর্ঘদিন ধরে। ফরিদপুরে কতিপয় কিছু নেতারা প্রচার-প্রচারণা চালাচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ সভাপতি/সাধারণ সম্পাদক হবেন। 
 
জানা যায়, ফরিদপুরে কে সভাপতি, সাধারণ সম্পাদক হবেন তা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জানেন।   ২০২০ সালের জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি শুদ্ধি অভিযান হয়। ঐ অভিযানে একাধিক ব্যক্তি গ্রেফতার হয়। তারপর থেকে ফরিদপুরে পরিবর্তনের রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে। 
 
ফরিদপুর জেলা কমিটিতে শীর্ষপর্যায়ের তালিকায় আছেন- এরশাদ সরকারের আমলে নির্যাতিত আ’লীগ নেতা ও  সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা  কমিটির সদস্য বাবু বিপুল ঘোষ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক (ভোলা মাস্টার),বিশিষ্ট ব্যবসায়ী হামীম গ্রুপ, সমকাল , চ্যানেল২৪-এর কর্ণধার এ কে আজাদ, জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ, দানবীর শামীম হক, ফরিদপুর জেলা আ’লীগের মহিলা সম্পাদিকা আইভি মাসুদ এবং নতুন মুখ বিশিষ্ট ব্যবসায়ী, বেঙ্গল ব্যাংকের পরিচালক, ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যশোদা জীবন দেবনাথ, বর্তমান সভাপতি সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনসহ বেশকিছু নেতা।   
 
মার্চ মাসের সম্মেলনের বিষয়ে সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন জানান, আগামী মার্চ মাসে জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে- এ ধরনের কোনো চিঠি কেন্দ্র থেকে আমি পাইনি।
 
‘৯০-এর এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম লড়াকু ছাত্রনেতা কাজী মোমিতুল হাসান বিভুল জানান, ফরিদপুরের জেলা কমিটিতে যেসব নেতা তৃণমূল নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে, এ ধরনের নেতাদের নিয়ে ফরিদপুর জেলা কমিটি গঠন করা উচিত হবে।  
 
ফরিদপুর শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ওহিদুর রহমান জানান, সম্মেলন যখনই হোক, আমরা স্বচ্ছ একটি জেলা কমিটি চাই। যে কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি, কোনো হাইব্রিড বা অনুপ্রবেশকারীর স্থান মেনে নেব না।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার