ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নড়াইলের কালিয়ায় বিদ্যালয় থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ উদ্ধার


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১১:৫১

নড়াইলের কালিয়া পৌরসভার শহীদ শেখ এখলাস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া ১৪টি ল্যাপটপের মধ্যে ৯টি ল্যাপটপ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই বিদ্যালয়ের থেকে চুরি হওয়া ১৪টি ল্যাপটপের মধ্য নয়টি ল্যাপটপ পার্শ্ববর্তী খুলনাসহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে কালিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।

এ সময় চুরির সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আটককৃত আসামিরা হলো- কালিয়া উপজেলার নোয়াগ্রাম গ্রামের সুলতান মোল্লার ছেলে আমিনুল ইসলাম ওরফে সজল (২০), নজরুল মোল্লার ছেলে জুনায়েদ মোল্লা ওরফে জিনাই (২২) ‍এবং রবিউল ইসলাম এর ছেলে জাহিদ মোল্লা (২১)

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, গত বছরের ২৭ ডিসেম্বর রাতের কোনো এক সময় কালিয়া পৌরসভাধীন কুলশুর গ্রামের শহীদ শেখ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৪টি কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়। ঘটনা জানার পরই আমিসহ আমার অফিসার ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করি। পরদিন অর্থাৎ ২৮ ডিসেম্বর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি চুরির মামলা দায়ের করলে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে সোমবার রাত থেকে শুরু করে ২৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ১৪টি ল্যাপটপের মধ্যে ৯টি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হই। বাকি পাঁচটি ল্যাপটপ উদ্ধার করতে জোর তৎপরতা চলমান রয়েছে।

শাফিন / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন