ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-২-২০২২ বিকাল ৫:৪৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রাণিসম্পদ প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ভাইস চেয়াম্যান আঞ্জুমনোয়ারা মেরি, ভাইস চেয়ারম্যান হুকুম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, ডা. রোকোনুজ্জামান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা প্রমুখ।

প্রদর্শনীতে ৪০টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, বিভিন্ন সৌখিন পাখি এবং ঘোড়া প্রদর্শন করা হয়। শত শত উৎসুক জনতা এ প্রদর্শনী উপভোগ করেন।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার