ফুলছড়িতে সবার উপযোগী উন্নত ল্যাট্রিন এবং খোলা জায়গায় মলত্যাগমুক্ত ওয়ার্ড ঘোষণা
গাইবান্ধার ফুলছড়িতে সবার উপযোগী উন্নত ল্যাট্রিন এবং খোলা জায়গায় মলত্যাগমুক্ত ওয়ার্ড ঘোষণা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এসকেএস ফাউন্ডেশনের সমতা প্রকল্পের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উড়িয়া ইউনিয়নের ইউসুফ আলীর বাড়ি চত্বরে বিশেষ অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬নং ওয়ার্ডকে ‘সবার উপযোগী উন্নত ল্যাট্রিন এবং খোলা জায়গায় মলত্যাগমুক্ত ওয়ার্ড’-এর ঘোষণা করেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার এসএম কামরুজ্জামান, এসকেএস ফাউন্ডেশনের সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী হাসিনা পারভিন, প্রজেক্ট অফিসার মোফাচ্ছেল হক, ইউপি সদস্য ছায়দার আলী, বকুল মিয়া, ইউনিয়ন ফ্যাসিলিটেটর শহিদুল ইসলাম, সিভিএ নেতা আবুল খায়ের, হাজরা বেগম, নাছিমা বেগম প্রমুখ। সভায় নবনির্বাচিত ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
পরে সবার উপযোগী উন্নত ল্যাট্রিন এবং খোলা জায়গায় মলত্যাগমুক্ত ওয়ার্ড ঘোষণার বিষয়ে সচেতন ও সহযোগিতা করায় ভালো কর্মের স্বীকৃতিস্বরূপ এসকেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় জানানো হয়, উড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৩৩২টি পরিবারের ১ হাজার ৫১২ জন মানুষ সবার উপযোগী উন্নত ল্যাট্রিন ব্যবহার করছে এবং খোলা জায়গায় কেউ মলত্যাগ করে না। এ ওয়ার্ডের প্রতিটি পরিবারের সবাই বর্তমানে ল্যাট্রিন ব্যবহার করছে। পরিবারগুলোর মধ্যে ২৪টি প্রতিবন্ধী পরিবার রয়েছে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied