তিন মাসেও গ্রেফতার হয়নি আসামি
ঘরে ঢুকে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম
ময়মনসিংহে রাতের আঁধারে ঘরে ঢুকে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ বিষয়ে মামলা হলেও তিন মাসেও গ্রেফতার হয়নি আসামিরা। আসামিরা বীরদর্পে এলাকায় থেকে মামলা তুলে নিতে ভুক্তভুগী পরিবারকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ময়মনসিংহের গৌরীপুর থানার মানিকরাজ গ্রামের সাইদুল ইসলাম ও তার পরিবার।
লিখিত বক্তব্যে সাইদুল ইসলামের পক্ষে আইনুল বলেন, গত ২৪ মার্চ রাত ১০টার দিকে স্থানীয় হাসেমের নেতৃত্বে মাহবুব, মনজুরুল হক, ফজলু, নাজমুল, মনি আক্তার ও বজলুসহ আরো ৪-৫ জন তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা রামদা দিয়ে কুপিয়ে ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় আব্দুল জব্বারকে কোপাতে থাকে। তার চিৎকারে ছোট ভাই আবদুল মান্নান ছুটে এলে তাকেও কোপাতে থাকে। এরপর জব্বারের স্ত্রী মিনা বেগম ও তাদের দুই ছেলে নুরুল আমিন এবং নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশী খায়রুল, শিরিন, সুহেদাসহ অন্যরা এলে দুর্বৃত্তরা চলে যায়।
পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নজরুল ও মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু তিন মাস পার হলেও পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করেনি। গ্রেফতারের বিষয়ে কথা বলতে গেলেই পুলিশ তাদের খুঁজে পায় না বলে জানায়। অথচ আসামিরা বীরদর্পে এলাকায় থেকে এখন মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার আইও গৌরীপুর থানার এসআই শামসুল ইসলাম বলেন, মামলার দুজন আসামি আগাম জামিন নিয়ে এসেছেন। বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।
এমএসএম / জামান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন