ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে তিন সন্তানের জননীর ৬ খণ্ড লাশ উদ্ধার


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৭:০

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে সৌদি প্রবাসীর স্ত্রীর ৬ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শহরের পৌর পয়েন্টের ব্যারিস্টার আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল নামে একটি ফার্মেসি থেকে ওই নারীর ৬ খণ্ড লাশ উদ্ধার কর‍া হয়। নিহত মহিলার নাম মোছা. শাহনাজ পারভীন জ্যোৎস্না। তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। 

স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয় মো. সাইদ, নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস মাহা ও নার্সারিতে পড়ুয়া তাসমি জান্নাত মিম নামে নিহত ওই মহিলার তিন সন্তান রয়েছে। 
 
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাব‍ৎ পৌরসভাসংলগ্ন নিজ মালিকানাধীন বাসায় সৌদি প্রবাসীর স্ত্রী তার তিন সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। সেই সুবাদে ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে অভি মেডিকেল ফার্সেমিতে ওষুধ ক্রয়ে সূত্রে প্রায়ই যাতায়াত করতেন। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে ফার্মেসিতে যাচ্ছেন বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ।

নিহত মহিলার ছোট ভাই জানান, বোন বাসায় ফেরেনি জানতে পেরে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ওই ফার্মেসিতে যান। তখন ফার্মেসি বন্ধ পাওয়া যায়। পরে ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপকে মোবাইলে কল দিলে তিনি জানান তার বোন ওষুধ না পেয়ে চলে গেছেন।

নিহতের ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের লোকজন যোগাযোগ করলে অন্য এক নারী ফোন রিসিভ করে জানান, তিনি (নিহত নারী) সিলেট ওসমানীতে আছেন। সেখানে যোগাযোগ করেও তার সন্ধান মেলেনি। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এদিকে, সন্ধ্যা ৭টার পর থেকে নিহত শাহনাজের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খো‍ঁজ করেও শাহনাজের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের উপস্থিতিতে জগন্নাথপুর থানা পুলিশ তালাবদ্ধ অভি ফার্মেসির তালা ভেঙে দোকানে অভিযান চালায়। এ সময় রোগী দেখার টেবিলের নিচ থেকে  চাদর দিয়ে মোড়ানো ওই নারীর বিচ্ছিন্ন শরীরের ছয় টুকরা দেখতে পায় পুলিশ। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছে। সে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের জাদব গোপের ছেলে। সে দীর্ঘদিন ধরে পৌর শহরে বাসা ভাড়া করে বসবাস করে আসছিল। এ ঘটনায় জগন্নাথপুর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ওই ফার্মেসির সিলিংয়ের উপর থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ওই ছুরি দিয়েই শাহনাজকে হত্যা করা হয়েছে।

জামান / শাফিন

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত