ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুব শরীফ দরবারের ২২তম ফাতেহা শুরু


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-২-২০২২ বিকাল ৬:১৩

কক্সবাজারে কুতুবদিয়ায় আবদুল মালেক শাহ (র)২২তম বার্ষিক ফাতেহা শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে কুতুব শরিফ দরবারে। এদিন জুমার নামাজে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। 

শুক্রবার সরেজমিন দেখা যায়, দরবার ঘাট দিয়ে ফাতেহায় অংশ নিতে কুতুবদিয়া প্রবেশ করছে হাজার মানুষ। ঘাট থেকে টেম্পু- সিএনজি ও টমটম গাড়িতে অনেকে পায়ে হেঁটে দরবারে যাচ্ছে। 

এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে ভক্তরা। মগনা থেকে ডেনিশ বোটে পারাপারে ৫০ টাকা,ঘাট ভাড়া ৫ টাকা এবং দরবার পর্যন্ত গাড়ি ভাড়া নেয়া হচ্ছে ১৫-২০ টাকা। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিয়ে কয়েকজন সংবাদকর্মী সরেজমিন গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে সত্য বলে প্রমাণ পেয়েছেন।

এদিকে দরবারে আগত ভক্তদের পকেট কেটে  মোবাইলসহ মানিব্যাগ চুরির ঘটনাও ঘটেছে। পরে এবিষয়ে সতর্ক করতে দরবার ও ঘাটে  বেশ কিছু সেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। 

এদিকে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ওরশ সম্পন্ন করতে বেশ কিছু নিদের্শনা রয়েছে। কিন্তু কোন নির্দেশনা মানা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এবারের ফাতেহা শরিফে কোনো ধরনের দোকানপাট না বসানোর নির্দেশনা দেয়া হয়। এতে স্থানীয়দের লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দরবার সংলগ্ন জমির মালিকরা।

তারা জানিয়েছেন, দরবারের আশেপাশের প্রায় জমি স্থানীয়দের। এসব জমির উপরে প্যান্ডেল তৈরি করে আয়োজনে হয় ওরশ। প্রতি বছর দরবারের ওরশের সময় তাদের কয়েক লক্ষাধিক টাকার ব্যবসা হয়। কিন্তু এবার উদ্দেশ্য মূলকভাবে তাদের ক্ষতিগ্রস্থ করা হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখে একজন আ'লীগ নেতা কিছু দোকান বসিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ তাদের। 

এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা হলে তারা জানান, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে  সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে সম্পন্ন হবে এবারের ফাতেহা। ঝামেলা এড়াতে কোন ধরনের কোন ধরনের দোকান বসাতে দেয়া হয়নি। 

জামান / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা