গাইবান্ধা জেলার ব্র্যান্ডিং রবিশস্য ভুট্টা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের সম্ভাবনা
স্বাধে ভরা রসমঞ্জুরীর ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। জেলার মাঠপর্যায়ে দিন দিন বেড়েই চলেছে ভুট্টা আবাদ। ইতোমধ্যে দেখা দিয়েছে বাম্পার ফলনের সম্ভাবনা। তাই রবি মৌসুমে ১ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সম্প্রতি গাইবান্ধার চরাঞ্চলসহ অন্যান্য এলাকায় দেখা গেছে ভুট্টাক্ষেতে সবুজের সমাহার। ধু-ধু বালুচরে এই ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
গাইবান্ধা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে জেলায় ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে। এরমধ্যে চরাঞ্চলে ১০ হাজার ৭০০ হেক্টর রয়েছে, যার উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। তবে গত বছর ভুট্টা চাষ হয়েছিল ১৫ হাজার ৮৭০ হেক্টর। কৃষকরা ভালো ফলন ও দাম পাওয়ায় এ বছরে আবাদ বেড়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নদীবিদৌত জেলা গাইবান্ধা। এ জেলার বুকচিরে বয়ে গেছে ঘাঘট-ব্রহ্মপুত্র-তিস্তা-যমুনা সহ অসংখ্য নদ-নদী। এসব নদীর বুকে জেগে উঠেছে শতাধিক বালুচর। এসব চরাঞ্চলে অন্যান্য ফসলের পাশাপাশি ভুট্টার আবাদেই যেন কৃষকের সোনার ফসল। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় এখানকার কৃষকরা ঝুঁকে পড়েছে ভুট্টা চাষে। শুধু চরাঞ্চলের কৃষকরাই নয়, জেলার বিভিন্ন সমতল ভূমিতে এই আবাদ চোখে পড়ার মতো। এটিই তাদের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। চলতি রবি মৌসুমে বপন করা ভুট্টাক্ষেতে ইতোমধ্যে থোড় হতে শুরু করেছে। আবার কোনো কোনো ক্ষেতের থোড় বেড়িয়ে রং বদলাচ্ছে। মার্চের প্রথম সপ্তাহের দিকে অধিক ফসল ঘরে তুলতে পারবেন বলে কৃষকরা আশা করেছেন।
এরেন্ডবাড়ী চরের কৃষক খাজা মিয়া জানান, এ বছর বালুভূমিতে দেড় একর জমিতে ভুট্টা আবাদ করেছেন। সামনের মাসেই এ ফসল ঘরে তোলার স্বপ্ন দেখছেন। এখান থেকে খরচ বাদে লক্ষাধিক টাকা লাভের আশা করছেন তিনি।
আরেক কৃষক মুহাম্মদ আলী বলেন, এক সময়ে চরের মানুষ কৃষি ফসল থেকে তেমন কোনো লাভবান হতো না। এখন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় ভুট্টা-মরিচ-বাদাম-কুমড়া ও মিষ্টি আলুসহ নানা ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে। এসব ফসল থেকে আমাদের এখন আর্থিক সচ্ছলতা ফিরছে।
ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিন্টু মিয়া জানান, গাইবান্ধা জেলার ব্র্যান্ডিং রবিশস্য ভুট্টা আবাদ অত্যন্ত লাভজনক। ভুট্টার দানা মানুষের পুষ্টিখাদ্য, গাছ ও সবুজ পাতা গোখাদ্য এবং হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বেলাল উদ্দিন বলেন, এ জেলার কৃষকরা ভুট্ট আবাদে আগ্রহী বেশি। তাদের লাভবান করতে মাঠপর্যায়ে সার্বিব সহযোগিতা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied