ভারতে আটক কুতুবদিয়া উপকূলের ২৯ জেলে, পরিবারে কান্নার রোল
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের ২৯ জেলে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটকের খবরে পরিবারে কান্নার রোল পড়েছে। আটককৃত জেলেরা ভরতের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দর এলাকার নামখানা জেলহাজতে বন্দি রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ভারতীয় একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রকাশ হলে কান্নার রোল পড়ে জেলেদের পরিবারে।
জানা গেছে, ভারতে অবস্থানরত অমল কান্তি দাশ নামে এক বাংলাদেশির মুঠোফোনে (০০৯১৯১২৬৪৮৪৩৪০) যোগাযোগ করে ভারতীয় জেলে আটক জেলেদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে ট্রলার মালিক কর্তৃপক্ষ।
ট্রলার মালিক সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি সাগরে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে বাংলাদেশি তিনটি মাছ ধরার ট্রলার ভারতীয় জলসীমায় ডুকে পড়লে ভারতীয় কোস্টগার্ড নৌকাসহ ৮৮ জেলেকে আটক করে। তারমধ্যে একটি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের জসিম উদ্দিনের মালিকানাধীন এফবি আল রাফি নামের ফিশিং বোট এবং ২৯ জেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
আটককৃত কুতুবদিয়া উপকূলের জেলেরা হলেন- উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মৃত আবুল কালামের ছেলে মো. ইউনুছ মাঝি (৫০), তোতা মিয়ার ছেলে মো. এরশাদ (৩৫), আবদু ছাত্তারের ছেলে মো. জমির উদ্দিন (৩০), মৃত ছালে আহমদের ছেলে নুর মোহাম্মদ (৪৩), মো. আলমগীরের ছেলে মিজানুর রহমান (৩৩), মৃত কালু মিয়ার ছেলে শাহাদাৎ হোছাইন (৩৪), মফিজুর রহমানের ছেলে নুরুল বশর (৩৮), নুরুল আবছারের ছেলে একরামুর হক (২৫), মো. বকসুর ছেলে জমির উদ্দিন (৩৪), মোহাম্মদ ছৈয়দের ছেলে জাফর আলম (৩৯), জকির আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩৬), মো. হোসেনের ছেলে খোরশেদ আলম (২৫), আবু তাহেরের ছেলে মো. ইব্রাহিম (৩৩), আনোয়ার হোছাইনের ছেলে আরাফাত হোছাইন (২৩), আবু তাহেরের ছেলে রফিক উদ্দিন (২৫), আবুল হোসেনের ছেলে আলা উদ্দিন (৩৭), ফজল করিমের ছেলে মোহাম্মদ রুবেল (২৯), কবির আহমদের ছেলে মাহাবুব আলম (৫০), ইব্রাহিম খলিলের ছেলে মো. মামুন (৩১), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আকাশ (৩২), অনিল দাশের ছেলে রম্ভস দাশ (৩৫), নুরুল আবছারের ছেলে মহি উদ্দিন (২৬), পেঠান কান্তি দাশের ছেলে প্রভাত কান্তি দাশ (৪০), আবু তাহেরের ছেলে আবু মুছা (৩১), নুরুল ইসলামের ছেলে অলি উদ্দিন (২৪), নুরুল ইসলামের ছেলে নুরুল আলম (২২), মো. শেরজান খানের ছেলে মো. শহীদ উদ্দিন রাসেল (২৬), ইদ্রিস হোসেনের ছেলে মিজানুর রহমান (৩৪) এবং রাশেদ মিয়ার ছেলে মাহামুদুল করিম।
জেলে পরিবারে আটকের খবর পৌঁছলে আহাজারির শব্দে পরিবেশ ভারি হয়ে ওঠে।
এদিকে, জেলেদের নিখোঁজ ও খবর পাওয়ার বিষয় নিয়ে এফবি আল রাফি ফিশিং বোটের মালিক কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের ইসমাঈলের ছেলে জসিম উদ্দিন পৃথকভাবে কুতুবদিয়া থানায় দুটি সাধারণ ডায়েরি যথাক্রমে ৬০৬ ও ৬৪৩ লিপিবদ্ধ করা হয়েছে।
এমএসএম / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied