ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে খাস জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ৪:১০

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি খাস খতিয়ানের ২০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন স্থানীয় এক প্রভাবশালী। উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের খাস খতিয়ানভুক্ত ওই জমি একই ইউনিয়নের লাটিমি গ্রামের মো. রফিক ভূঁইয়া নামে এক ব্যক্তি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকারের অর্ধকোটি টাকার ভূমি বেহাত হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তসার রহমানীয়া মাদরাসা ও হাফিজিয়া এতিমখানার সামনে অবস্থিত ওই ২০ শতক সরকারি খাস জমি এলাকার সর্বসাধারণ, দত্তসার মাদরাসা ও এতিমখানার ছাত্রদের নানা কাজে ব্যবহৃত হতো। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ওই খালি জায়গায় নামাজ আদায়ের লক্ষ্যে দূরপাল্লার গাড়িগুলো পার্কিং করত। বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহল কর্তৃক ওই স্থানে সীমানা প্রাচীর নির্মিত হওয়ায় গাড়ি পার্কিংয়ের কোনো সুযোগ নেই। লাটিমি গ্রামের রফিক ভূঁইয়া ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ওই জমিটি দখল করে গত কয়েক দিন ধরে সেখানে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। সরকারি খাস জায়গায় নির্মাণকাজ শুরু করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু সমাধান চান।

সরকারি খাস জায়গাটি সরকারের যতদিন প্রয়োজন হবে না ততদিন পর্যন্ত এলাকাবাসী, মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উম্মুক্ত রাখার দাবি জানান দত্তসার গ্রামের কবির আহম্মেদসহ স্থানীয় সচেতন মহল।

আবুল কালাম নামে স্থানীয় আরেক ব্যক্তি অভিযোগের সুরে বলেন, এখানে আগে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন পার্কিং করে ধর্মপ্রাণ মুসল্লিরা পার্শ্ববর্তী মসজিদে নামাজ আদায় করতেন। একটি প্রভাবশালী মহল জোরপূর্বক সেখানে দেয়াল নির্মাণ করায় এখন আর সেখানে গাড়ি পার্কিংয়ের সুযোগ না থাকায় মুসল্লিদের নামাজ আদায় ব্যাহত হচ্ছে। তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করে বিষয়টির সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করেন।

এ বিষয়ে অভিযুক্ত রফিক ভূঁইয়ার বক্তব্য নেয়ার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে সরকারি জমি দখলের বিষয়টি জানতে পেরে সরেজমিন গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছে। সরকারি জায়গা দখল করার এখতিয়ার কারো নেই। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন