ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে উরসের নামে বাড়ছে অশ্লীলতা


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ১৯-২-২০২২ বিকাল ৭:৩৯

সুনামগঞ্জের জগন্নাথপুরে উরসের নামে অশ্লীল নাচ-গান প্রদর্শন বেড়েই চলছে। গতকাল শুক্রবার উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে ইন্দ্রপীরাণী ও পীর শাহ আলম তালুকদারের স্মরণে বার্ষিক উরস অনুষ্ঠিত হয়। মিলন সাথী, শিমু দেওয়ান, লাবনী সরকার, রিয়া আমিরীসহ আরো কয়েকজন মহিলা শিল্পী ও পুরুষ শিল্পী দিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাজার হাজার যুবকের ঢল নামে উরসস্থলে। 

এদিকে, উরসের নামে এই অশ্লীল নাচ-গান প্রদর্শন বন্ধ করতে এলাকাবাসী একজোট হয়ে আয়োজক কমিটিকে নিষেধ করলেও তারা ব্যর্থ হন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে জগন্নাথপুর থানার এসআই শামীম আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষকে উরস বন্ধ করতে বলে। পুলিশের উপস্থিতিতে সাময়িক সময় উরস বন্ধ থাকলেও পুলিশ চলে আসার পর তারা আবার আগের মতো অনুষ্ঠান চালাতে থাকে।

এ সময় মাইকে ঘোষণা দিয়ে চুনু মিয়া নামে এক ব্যক্তি বলেন, পুলিশকে ম্যানেজ করা হয়েছে। আপনারা কেউ সভাস্থল ত্যাগ করবেন না। একই গ্রামের পাবেল মিয়া ও সাজিদ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

জগন্নাথপুর থানার এসআই শামীম আহমেদ জানান, পুনরায় অনুষ্ঠান চলার খবর পেয়ে আমরা রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অনুষ্ঠান বন্ধ করে দেই।

অন্যদিকে আলাগদি তেরাউতিয়া এলাকায় পুনরায় আরেকটি উরস আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার খবর নিশ্চিত করেছেন এলাকাবাসী। তারা বলেন, মহামারী করোনার এমন পরিস্থিতিতে কী করে এরা একের পর এক উরসের নামে অশ্লীলতা করার সুযোগ পায় তা আমাদের বুঝে আসে না। অচিরেই এসব অশ্লীলতা প্রদর্শন বন্ধ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাবাসী ইউএনও বরাবর এবং জগন্নাথপুর থানায় এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। 

স্থানীয় ৩নং ওয়ার্ডের মেম্বার মধু মিয়া জানান, গানের অনুষ্ঠান হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল আমার বাড়ি থেকে অনেক দূরে। আমি এ ব্যাপারে কিছু জানি না।

জামান / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত