ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১:২৫
ফরিদপুরে যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের চেয়ারম্যান, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা । 
 
এছাড়া বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
 
২১ ফেব্রুয়ারির  প্রথম প্রহরে ফরিদপুর শহরস্থ অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যারা আমাদের মাতৃভাষার জন্য শহীদ হয়েছেন তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে প্রভাত ফেরি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে এবং শহীদ মিনারে এসে শেষ হয়।
 
 এছাড়া আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে, যাতে শহরস্থ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার