ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস উদযাপন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১:৪৬
কক্সবাজারের কুতুবদিয়া যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে আত্মত্যাগকারী ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে অংশ নেয় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,  রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। 
 
২১ ফেব্রুয়ারী (সোমবার) বেলা ১১টায় দিনটি উপলক্ষে  উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউনও) নুরের জামান চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসিল্যান্ড খন্দকার মাহমুদুল হাসান।  
 
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা বিকম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, বড়ঘোপ ইউপি'র আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি'র চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কুতুবদিয়া সরকারি কলেজ এর  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগম, কুতুবদিয়া মহিলা কলেজ'র প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা  জামশেদুল ইসলাম সিকদার, সমাজ সেবা কর্মকর্তা আমজাদ হোসেন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উদয় সংকর পাল, জিগারুন্নাহার, আবুল হাসনাতসহ বিভাগে দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা