জেলা কারাগারে মিনি ইকোপার্ক উদ্বোধন
‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে মিনি ইকোপার্কের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা কারাগার চত্বরে জেলা কারাগারের সার্বিক ব্যবস্থপনায় উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জেল সুপার নুরুন্নবী ভূঁইয়ার সভাপতিত্বে এবং জেলার আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী নাহিদের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় উপস্থিত থেকে মিনি ইকোপার্কের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (জেএম শাখা) ইলিয়াস শিকদার, সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজুল ইসলাম।
জেলা কারাগারের সীমানা প্রাচীর থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত ১৯০ ফুটের বেশি জায়গা দীর্ঘদিন অবহেলিত ও অযন্তে পড়েছিল, যা স্থানীয়রা বিভিন্ন কাজে ব্যবহার করাসহ ময়লা-আবর্জনা ফেলে রাখত। জেলা কারাগারের কারারক্ষী মো. কামরুল হোসেন, কাজী তানভীর এবং সজীব আহম্মেদ টানা এক মাসের অক্লান্ত পরিশ্রমে কারাগারের সীমানা প্রাচীর ও প্রধান রাস্তার চিত্র পাল্টে যায়। রাস্তায় দুপাশে শোভাবর্ধনকারী গাছ রোপণ করা হয়েছে। সেই সাথে পুরো জায়গাটিতে সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়ন ও দৃষ্টিনন্দন কারুকাজ করা হয়েছে।
এ সময় কারারক্ষীদের কাজের প্রতি আন্তরিক ও ধন্যবাদ জানিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তাদের ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ জেলা কারাগারের কর্মকর্তাগণসহ অনেকে।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত