ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৩-২-২০২২ রাত ৮:৩৯

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সৈয়দ খায়রুল ইসলাম, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যাল কলেজ শাখার সাবেক সাধারন সম্পাদক মো. রানা হামিদ, সাতৈর ইউনিয়ন যুগ্মসাধারন সম্পাদক হাসান মোল্যা, বিশিষ্ট পাট ব্যবসায়ী আবুল কালাম আজাদসহ মোট ১২ জনের  বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবীতে এলাকায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী ও স্থানীয় সাতৈর বাজারের ব্যবসায়ী সমাজ । বুধবার (২৩.ফেব্রুয়ারী ) বিকেলে সাতৈর বাজারে মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপর এ কর্মসূচি পালিত হয়।  সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি,  উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  সৈয়দ শাহিদুর রহমান সজলের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাহিত্য সম্পাদক সৈয়দ জালাল আহমেদ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম রাজনু, উপজেলা যুব লীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ গালিবুর রহমান তানিন, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. আওয়াল হোসেন প্রমুখ বক্তব্য  রাখেন। সভাপতির বক্তব্যে সাহিদুর রহমান সজল বলেন,কামারহাটি গ্রামের কবির শেখ গং এর নেতৃত্বে এলাকায় মাদক চোরাকারবারী,চুরি-ডাকাতি,সন্ত্রাসী কার্যকলাপের একটি সিন্ডিকেট রয়েছে। বিভিন্ন অপরাধে এদের নামে থানা-আদালতে একাধিক মামলা রয়েছে। এই অন্যায়- অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করা নিয়ে সম্প্রতি অপরাধী চক্রের সঙ্গে যুবলীগ,ছাত্রলীগ,ব্যবসায়ী নেতাদের  বিরোধের সৃষ্টি হয়।যার রেশ ধরে গত ২১ ফেব্রুয়ারি উক্ত  কবির শেখ বাদী হয়ে যুবলীগ নেতা খায়রুল ইসলাম সহ মোট ১২ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। আমরা এ ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সঠিক তদন্ত  সাপেক্ষে মামলাটি প্রত্যাহারের জোর দাবী জানাই।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ